Developed by : Md. Rokibul Hossain Powered by : orangebd Web address : http://www.orangebd.com Address : 6 North Gulshan C/A, Plaza Building (1st Floor), Gulshan Circle - 2, Dhaka - 1212, Bangladesh
সমকাল :: শেষের পাতা ::
মঙ্গলবার | ৭ সেপ্টেম্বর ২০১০ | ২৩ ভাদ্র ১৪১৭ | ২৭ রমজান ১৪৩১
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
শেষের পাতা
শেষের পাতা -এর আর্কাইভ
কী হচ্ছে মিল্ক ভিটায়!
নিয়াজ মোর্শেদ
নিয়োগ, ক্রয়, বিপণনসহ অধিকাংশ বিভাগে দুর্নীতির কারণে অস্থির হয়ে উঠেছে মিল্ক ভিটার কার্যক্রম। তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির দায়ে চাকরিচ্যুত প্রায় সাড়ে চারশ' কর্মকর্তা-কর্মচারীর চাকরি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ও মিল্ক ভিটা পরিচালনা পরিষদে বিতর্কিতদের অন্তর্ভুক্তির চেষ্টায় প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন জনপ্রতিনিধি জড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়ে মিল্ক.....বিস্তারিত
এসেছে শতাধিক অ্যালবাম
বাজারে আসা অডিও ক্যাসেটের কয়েকটি প্রচ্ছদ সমকাল
জনি হক
ঈদ উৎসবে নতুন পোশাকের পাশাপাশি অন্যান্য বছরের মতো নতুন নতুন অডিও অ্যালবামের প্রতিও সবার দারুণ কৌতূহল। গত দু'সপ্তাহে প্রায় প্রতিদিন নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে ঢাকায়। দেয়ালে দেয়ালে নতুন অ্যালবামের পোস্টার। সব মিলিয়ে ঈদের অডিও বাজার সরগরম। ঢাকার পাটুয়াটুলী আর এলিফ্যান্ট রোডে বেশিরভাগ অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয়। খুচরা ব্যবসায়ীদের কাছে অ্যালবাম সরবরাহ করে কয়েক দিন ব্যস্ততায় কেটেছে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের। তবে এবার অ্যালবাম প্রকাশের হার অনেক কম। একক,.....বিস্তারিত
 
যানজটে স্থবির ঢাকা
রাজধানীতে যানজটের এ দৃশ্য প্রতিদিনের। ঈদ সামনে রেখে নগরবাসীর ব্যস্ততা আরও বেড়েছে। তেমনি বেড়েছে যানজট। ছবিটি গতকাল গুলিস্তান থেকে তোলা সমকাল
সমকাল প্রতিবেদক
রেলস্টেশন, নৌবন্দর, বাস টার্মিনাল এবং মার্কেটকে কেন্দ্র করে গতকাল ঢাকা নগরীতে তৈরি হয় ভয়াবহ যানজট। সকাল ১০টার পর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এ যানজট ছিল। তবে ইফতারের সময় যানজটের তীব্রতা কিছুটা হ্রাস পায়। গতকালের যানজটে মতিঝিল, শাহজাহানপুর, কারওয়ানবাজার, শাহবাগ, মহাখালী, সায়েদাবাদ, বনানী, বাড্ডা, গুলশান, মিরপুর রোড, যাত্রাবাড়ীসহ নগরের নানা স্থানে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে ছিল।
যানজট ছাড়াতে এসব এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের.....বিস্তারিত
পদোন্নতি নিয়ে পুলিশে ক্ষোভ নতুন নয়
পিনাকি দাসগুপ্ত/সাহাদাত হোসেন পরশ
বাংলাদেশ পুলিশ বাহিনীতে শীর্ষ পদে পদোন্নতি নিয়ে ক্ষোভ নতুন কিছু নয়। ১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের পদোন্নতি নিয়ে এ ক্ষোভের সূত্রপাত। স্বাধীনতার পরপরই ১৯৭২ ও '৭৩ সালে আওয়ামী লীগ সরকার দুটি ব্যাচে পুলিশ ক্যাডারে নিয়োগ দেয়। '৭৫ সালে পটপরিবর্তনের পর ওই দুই ব্যাচে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কোণঠাসা করে রাখে তৎকালীন সরকার। পাশাপাশি সেনাবাহিনী থেকে ১৭ জন কর্মকর্তাকে এনে সরাসরি সহকারী পুলিশ সুপার পদে (এ পদটিকে ওই সময় এসডিপিও বলা হতো) ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়। তারা খুব দ্রুত পদোন্নতি পেয়ে পুলিশ.....বিস্তারিত
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd . . . .
Powered By:orangebd